চতুর্থ দিনের মত মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইটেরপুল এলাকার কলোনীতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। মাদারীপুর জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক বায়েজিদ হাওলাদারের নিজ অর্থায়নে অসহায় মানুষের জন্য চতুর্থ দিনে পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইটেরপুল এলাকার কলোনীতে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করেছে।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজি সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলন,পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন,সাগর হোসাইন,সাংগঠনিক সম্পাদক কাজি ইমরান, ছাত্রবৃত্তি সম্পাদক রাকিবুল ইসলাম সুজন,উপ ছাত্রী বিষয়ক সম্পাদক ডালিয়া আক্তার,উপ-সাংস্কৃতিক সম্পাদক পলাশ হোসেন ও উপজেলা,পৌরসভা ও স,না,কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় ছাত্রলীগের বায়েজিদ হাওলাদার বলেন,কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ভাই এর অনুপ্রেরণা ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ভাইয়ের নির্দেশনায় আমরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হন, ঘরে থাকুন সুস্থ থাকুন। মাদারীপুর জেলা ছাত্রলীগ সর্বদা অসহায় মানুষের পাশে ছিল,আছে ও ইনশাল্লাহ থাকবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













