জেলার হাটহাজারীতে মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্য বাজারে নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত রেখেছে। আজ বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকাল থেকে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো:রুহুল আমিন।
জানা যায়, উপজেলা মদুনাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অমিত স্টোর মূল্য তালিকায় ২ শ টাকা লেখা কেটে ১৪৫ টাকা লিখে দেন।
এছাড়া একই স্থানে ভ্রাম্যমান আদালতের উপস্থিত টের পেয়ে আমিন স্টোরে মুল্য তালিকায় ২২০ টাকার আদায় ১৬০টাকা,পেয়াঁজ ৬০টাকা ক্রয় ৫০টাকা মুল্য তালিকায় লিখে দেয়,এছাড়া মুল্য ও পণ্যের বিক্রি অসঙ্গিত ধরা পড়ায় দুই দোকানকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পৌর সদর এলাকার দুই দোকান হতে ভেজাল ঘি ও সয়াবিন তেল জব্দ করে। এই ব্যাপরে ইউএনও রুহুল আমিন জানান,অমিত স্টোর ও আল আমিন স্টোর মুল্য তালিকা কম দাম উল্লেখ করে ক্রেতাদের কাছে বেশী দামে বিক্রয় ও মুল্য তালিকায় অসঙ্গিতপুর্ণ থাকায় দুই দোকানকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা। অভিযান চলমান থাকবে।













