০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে ২২’শ পরিবারের মাঝে এমপি সনির ইফতার সামগ্রী বিতরণ

জেলার ফটিকছড়িতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়া অসহায় ২২’শ পরিবারের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।

আজ বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালাম উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী ও আওয়ামী লীগ নেতা বোরহান আহমেদ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী বলেন, দুইটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের জন্য প্রতিটি ১০০ এবং শুধু নানুপুর ইউপির ৩০০ প্যাকেট স্ব স্ব প্রতিনিধির হাতে তুলে দিয়েছেন সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। প্রতিটি প্যাকেটে ছোলা, আলু, চিড়া, সেমাই, ডাল ও চিনি রয়েছে।

বাগান বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রুস্তম আলী বলেন, তার ইউনিয়নের জন্য ১০০ প্যাকেট বরাদ্ধ দিয়েছেন সাংসদ। এসব সুষ্ঠুু ও সুন্দরভাবে বন্টন করা হয়েছে।
সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উপজেলায় রমজানে কেউ যাতে খাবারের কষ্ট না করে সে জন্য নিজ উদ্যোগে দুই হাজার ২০০ কর্মহীন অসহায় মানুষদের জন্য ইফতার সামগ্রী হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

স্ব স্ব এলাকার প্রতিনিধির মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে গাড়িযোগে সবার বাড়িতে ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামে ২২’শ পরিবারের মাঝে এমপি সনির ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০