১০:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে গরুর খামার থেকে ১’শ বস্তা মেয়াদোত্তীর্ণ খেঁজুর উদ্ধার

জেলার চন্দনাইশ উপজলোর হাশিমপুর এলাকায় গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেড নামের একটি গরুর খামাওে অভিযান চালিয়ে ১’শ বস্তা মেয়াদোত্তীর্ন খেজুর উদ্ধার করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নিবার্হী অফিসার মো.ইমতিয়াজ হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ এসব খেঁজুর পুড়িয়ে নষ্ট করা হয়। মজুদকৃত এসব মেয়াদোত্তীর্ণ খেজুরের বাজারমূল্য আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা বলে জানা যায়।

এ সময় গাউছিয়া এগ্রো ফার্ম লিমিটেডের ফার্মের দায়িত্ব পালনকারী ম্যানেজার ঢাকার কেরানীগঞ্জের মৃত আদম আলীর ছেলে হারুনুর রশিদ (৫৫) বলেন, সামনে ঈদ-উল-আযহা,তাই কোরবানিকে কেন্দ্র করে গরুর খাবার হিসেবে খেঁজুরগুলো মজুদ করে রাখা হয়। পরে সে মজুদকৃত খেজুরগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরীক্ষার জন্য খামারের গরুর সামনে রাখা হলেও গরু তা খাইনি।ফলে মেয়াদোত্তীর্ণ এই খেঁজুর মজুদ রাখায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই এর মাধ্যমে এ তথ্য পেয়ে ওই ফার্মে অভিযান চালানো হয় এবং ফার্মে মজুদকৃত ৫ টন খেঁজুর উদ্ধার করে নষ্ট করে পেলে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামে গরুর খামার থেকে ১’শ বস্তা মেয়াদোত্তীর্ণ খেঁজুর উদ্ধার

প্রকাশিত : ১১:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০