বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ রোধে সরকারি নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম।
সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে সকলে ঘরে থাকার জন্য আহবান করছেন সাইদুল ইসলাম।
বাংলাদেশে যখন করোনো ভাইরাস নিয়ে তোড়জোড়,সরকার যখন সকল মানুষকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন তখন থেকে ইউএনও সাইদুল ইসলাম। প্রশাসনের লোকজন সাথে নিয়ে আবার কখনো একা ড্রাইভারকে নিয়ে মানুষকে সচেতন করার কাজ করছেন। রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দল গুলোর পাশাপাশি বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। উপজেলায় যখন করোনা কে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে উঠেপড়ে লেগেছে ঠিক তখনই তিনি নিজেই উপজেলার প্রতিটা বাজারে বাজারে ঘুরেঘুরে দাম নিয়ন্ত্রণে আনতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে বাজার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
বাজারে বাজারে গিয়ে সচেতন করে এবং দূরত্ব থাকার জন্য নির্দেশনা প্রদান করছেন।
বাজারে বাজারে গিয়ে সচেতন করে এবং দূরত্ব থাকার জন্য নির্দেশনা প্রদান করছেন সাইদুল ইসলাম।
জরুরি সেবার জন্য তিনি সরকারি নাম্বারের পাশা পাশি তার ব্যক্তিগত নাম্বারটি খোলা রেখেছেন। করোনা ভাইরাস মৃত্যু ব্যক্তিকে দাফনের জন্য আত্মীয়-স্বজন প্রতিবেশী না আসলো ছুটে যান সাইদুল ইসলাম। সেচ্ছাসেবক অমিত হাসান মিরাজ কোভিড ১৯ আক্রান্ত হয়ে হোম কোয়ারান্টিনে আছেন। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন সাইদুল ইসলাম।
সেনাবাহিনীকে সাথে নিয়ে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযানে সাইদুল ইসলাম।
উপজেলার আর একটি মানুষ যেন করোনায় আক্রান্ত না হয় সে জন্য তিনি রাত দিন প্রচার- প্রচারণায় রয়েছেন। বিভিন্ন এলাকায় গিয়ে বোঝাচ্ছেন। তারা যেন বাইরে বের না হয়। করোনা সময়ে বিপদে পড়ে ফোন দিলে গুরুত্বের সাথে দেখছেন এবং সরকারি ত্রাণ প্রতিটি ইউনিয়নে নিজে গিয়ে অসহায় খেটে খাওয়া মানুষদের খাবার পৌঁছে দিচ্ছেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে নিয়ে একটি কমিটি করে দেন যেন করোনা পরিস্থিতি সম্পর্কে সবাই সচেতন হোন।
দেশে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা সময়োপযোগী সিদ্ধান্ত বলে তিনি বলেন পাশাপাশি জনসমাগম রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখনও পর্যন্ত এই ভাইরাসের মহামারি রূপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও মনে করছেন। করোনা ভাইরাস মোকাবিলা সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম সাক্ষাৎকারে বলেন আমরা সোনারগাঁও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি পাশাপাশি অভ্যন্তরীণ ভাবেও শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়ি থেকে কাজ করতে বলা হচ্ছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর প্রমাণে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে সেনাবাহিনী,পুলিশ যুক্ত হয়েছে করোনা মোকাবিলার কাজে এবং উপজেলা প্রশাসনের সাথে তারা সমন্বয় করে কাজ করে যাচ্ছেন।করোনা সচেতনতায় প্রচারণার পাশাপাশি মানুষের মুখে মাস্ক ব্যবহার এবং হাত পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন করা হচ্ছে। বন্ধ করা হয়েছে রাজনৈতিক সভা-সমাবেশ ও যান চলাচল।
প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ রোধে সবার আগে দরকার জনসচেতনতা।
অন্যান্য কাজে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। আসুন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বার্থে, পরিবার ও সমাজের স্বার্থে সবাই ঘরে থাকি, নিরাপদ থাকি।
তিনি জানান করোনা পরিস্থিতি দেশের কেউ না খেয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য খাদ্য উপহার প্রস্তুত করে রেখেছেন। আপনারা সবাই দেশের জন্য আরেকটি যুদ্ধ মনে করে নিজেরা সচেতন হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













