জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন ও নারায়নহাট ইউনিয়নে মোহাম্মদ নগর চা বাগানের সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ মতিউর রহমান সিকদার টুটুল নিজ অর্থায়নে মরহুমা হাজী জুজিয়া বেগম ফাউন্ডেশন কর্তৃক ১হাজার ৫শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বিশ্ব মহামারী প্রাণঘাতি এ নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুরদের মাঝে এসব খাদ্য বিতরণে সহায়তা করেন জিলানী একতা সংঘের সদস্যবৃন্দরা। সাবেক এই ছাত্রলীগ নেতা তাঁর এলাকাসহ দুই ইউনিয়নে ১৫০০ পরিবারে এসব ত্রাণ বিতরন করেন। এসময় তিনি বলেন, বিশ্ব এ দুর্যোগে হতদরিদ্র অসহায়দের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।













