১০:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীরা হলেন ডাকাত হাকিম (৩৫) ও ডাকাত রশিদ (৩০)। ২ জনই জাদিমুড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী জকির গ্রুপের সদস্য বলে জানা যায়।
আজ শুক্রবার ( ১লা মে) ভোর রাতে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৬-এ র‌্যাব -১৫ এর সদস্যের সাথে রোহিঙ্গা সন্ত্রাসী জকির গ্রুপের বেশকিছুক্ষণ গোলাগুলি হয়। এ ঘটনায় ২ জন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে এবং কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছে।
উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এ সব তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,শুক্রবার ভোর রাতে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৬-এ র‌্যাব-১৫ এর একদল সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি হয়।
এ ঘটনায় ২ জন রোহিঙ্গা ডাকাত নিহত হয়। এতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়। এ সময় ১৩টি দেশীয় তৈরি অস্ত্র, ২৮ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্র ও লাশের ব্যপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

প্রকাশিত : ০৫:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০