বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ ও লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্দ্যোগে দ্বিতীয় পর্যায়ে দশ হাজার কর্মহীন ও অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী প্যাকেজিং এর কাজ চলছে,লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে দশ হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কাজ আরম্ভ করেছে লক্ষ্মীপুর জেলা পরিষদ । সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পরিষদের সুনামধন্য জেলাবাসীর আস্তার লোক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ।

এই সময় তিনি সাংবাদিকদের আরও জানান মে মাসের প্রথম দিকে থেকে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন হতদরিদ্রদের মাঝে জেলা পরিষদের মেম্বার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সমন্বয়েএকটি তালিকা প্রণয়ন করা হবে।
তবে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান ও জেলা পরিষদের মেম্বারদেরকে নির্দেশনা দেওয়া আছে যেসব হতদরিদ্রদের পরিবার পেয়েছেন তাদেরকে বাদ দিয়ে, নতুন করে হতদরিদ্র ঘরবন্দি মানুষ, এখনও পর্যন্ত পাইনি ঐসব পরিবারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তালিকা প্রণয়ন করার জন্য নির্দেশ প্রধান করেছে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাজান, সদস্যগণ এবং পাঁচটি উপজেলার মাধ্যমে তালিকা সংগ্রহ করে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে জেলা পরিষদ। এছাড়া জেলা পরিষদের চেয়াম্যান লক্ষীপুরে পৌরসভার ৮নং ওয়ার্ড লামচরি নিয়াজ উদ্দিন মিয়াজি বাড়ীর আবুল হাসেমের বাড়ি ঘুর্নিঝড়ে লন্ডভন্ড হওয়ার খবর পেয়ে ক্ষতিগ্হত বাড়িটি পরিদর্শন করে পরিবারটিকে তার ব্যাক্তিগত ভাবে খাদ্য ও ঘরটি মেরামত করার জন্য নগদ অনুদান সহয়তা করার খবর পাওয়া গেছে, আরো জানা গেছে লক্ষীপরে বিভিন্ন এ্যাম্বুলেন্স চালকদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার নগদ আর্থিক প্রদান করেছে,এবং রায়পুর উপজেলাতে কয়েকটি ইউনিয়নে জরুরি ঔষুধসহ খাদ্য সামগ্রী বিতরন করেছেন। তিনি আজকের বিজনেস বাংলাদেশ ও নতুনবাজার ২৪ ডট নেট জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানা এর সাথে আলাপচারিতায় এসব তথ্য জানান লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ।এান সামগ্রীতে থাকবে চাউল,তৈল, মুড়ি দুধ চোলাবুট, বুটের ডাল ইত্যাদি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













