১১:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তৌহিদুল ইসলাম খান (২৫) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। ভোরে নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় জনৈক আদিলের বাসায় ভাড়া থাকতো ওই শিক্ষার্থী। ভোরে তার কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তৌহিদুল নেত্রকোণার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে। সে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

প্রকাশিত : ০৭:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০