১১:১২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে ২ হাজার লিটার ভেজাল ঘি ধ্বংস ও জরিমানা

জেলার হাটহাজারী উপজেলার মদুনাঘাট বাজারের বিভিন্ন মুদী দোকানে অভিযান চালিয়ে ২ হাজার লিটার ভেজাল ঘি জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একই সাথে ভেজাল ঘি রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ শুক্রবার (১লা মে) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

জানা যায়,ভেজাল ঘি’র গায়ে উৎপাদনের তারিখটিও চলতি বছরের ডিসেম্বর মাস লেখা ছিল (৩:১২:২০২০)। যদিও ডিসেম্বর মাস আসতে এখনও আট মাস বাকি। এ সময় ২ হাজার লিটার ঘি ধ্বংস ও তিন দোকানীকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নজুমিয়া হাট মদুনাঘাট একই এলাকায় আদার মূল্য তালিকায় গড়মিল থাকায় ৪ দোকানীকে ২২হাজার টাকাকা জরিমানা করা হয়।

ইউএনও রুহুল আমিন জানান, আগামী ডিসেম্বর মাসে উৎপাদনের তারিখ দিয়ে বাঘা বাড়ির ঘি নাম দিয়ে একটা চক্র ঘি’র ব্যবসা করে আসছিল। গত এক বছরে এরকম প্রায় ১৮ টা কারখানা ধ্বংস করা হয়।

আজ ভেজাল ঘি তিন দোকানে পাওয়া যায়। ডালডা, ফ্লেভার আর হলুদ রং দিয়া ভেজাল বাঘা বাড়ির ঘি বানানো হয়। এ সময় ২ হাজার লিটার ভেজাল ঘি ধ্বংস করা হয় এবং তিন দোকানকে ২৫ হাজার টাকা ও আদার মুল্য তালিকা গড়মিল থাকায় ২২হাজার টাকা সহ মোট ৪৭হাজার টাকা জরিমানা করা হয়।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামে ২ হাজার লিটার ভেজাল ঘি ধ্বংস ও জরিমানা

প্রকাশিত : ০৯:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০