০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে অতিদরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

নারায়ণগঞ্জে অতিদরিদ্র মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সেবাবাহিনী।

শুক্রবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় এভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা। একশ পরিবারের মধ্যে খাবার পৌঁছে দেন সেনা কর্মকর্তা ও সদস্যরা।

জানা গেছে, প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। এতে একেকটি পরিবারের অন্তত এক সপ্তাহের খাবারের চাহিদা পূরণ হবে এবং পর্যায়ক্রমে খাবার সরবরাহ চলবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, জেলা লকডাউনের পর প্রধানমন্ত্রীর তহবিল থেকে উপহার হিসেবে প্রাপ্ত খাবার সদর উপজেলার ৫০ হাজার পরিবারকে পৌঁছে দেয়া হয়েছে। পাশাপাশি পাঁচ শতাধিক পরিবারের শিশুদের জন্য দেয়া হয়েছে শিশুখাদ্য। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া নানা সহযোগিতা উপজেলা প্রশাসনের মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

মেজর আবদুল্লাহ আল ফরহাদ জানান, গত ২৪  মার্চ থেকে সেনাবাহিনীর সদস্যরা নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য এবং করোনাভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন করতে মাঠে কাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা এরই অংশ হিসেবে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে অতিদরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

প্রকাশিত : ০৯:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০