০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট চলাকালে সরাইলে পুলিং অফিসারের মৃত্যু

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে এক পুলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষন পরে ই এ ঘটনা ঘটে। নিহত পোলিং অফিসারের নাম মোঃ মোজাহিদুল ইসলাম (৪৮)।

তিনি সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামীম আল মামুন জানান, সকালে কেন্দ্রের দুই নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মোজাহিদুল ইসলাম।

ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং কেন্দ্রের বাইরে চলে যান।

এক পর্যায়ে তিনি বাইরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ভোট চলাকালে সরাইলে পুলিং অফিসারের মৃত্যু

প্রকাশিত : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬