০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‌ফরিদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ফরিদপুরের ‌ ‌ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা ‌ও পুলিশ সুপার নজরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার ‌ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ চলাকালীন ফরিদপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তারা ‌।
দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণও তারা নিবিড়ভাবে লক্ষ্য করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ সার্বক্ষণিকভাবে মাঠে দায়িত্ব পালন করছে এবং ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী আচরণবিধি অনুসরণের আহ্বান জানান

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রকাশিত : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬