১১:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

চট্টগ্রামে ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরে সিনিয়র জুনিয়র গ্রুপ ফেইসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছুড়িকাঘাতে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।

নিহতের নাম নুরুল হক সাইমন (২০)  সে ওই এলাকার  হাজী সিদ্দিক আহমদ সওদাগর বাড়ির নুরুল আফসার এর পুত্র। আহত ২ জন নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

আজ দুপুরে নানুপুর বাজারে এই  ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে জড়িত থাকায়  মাহবুব নামে একজনকে আটক করা হয়েছে।  নিহত সাইমনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে  জানিয়েছে পুলিশ।

জানা যায় দুই কিশোর গ্রুপের মধ্যে আগে কথা কাটাকাটি হয়েছে গত শুক্রবার দুই গ্রুপ নিজেদের মধ্যে সমঝোতার জন্য নানুপুর বাজারে মিলিত হয়। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহফুজ সাইমনকে ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করে পরে তাকে বাঁচাতে মনসুর এবং সিফাত সাইমুনকে জড়িরে ধরে মাহফুজ থেকে ছুরি নিয়ে নেয় এসময় ছুরির আঘাতে তারা দুজন আহত হয়।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হক সাইমন (২০) কে মৃত ঘোষণা করেন। ।  এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার  জানান জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজ নামের একজনকে আটক করা হয়েছে বাকি বিষয়ে মামলা দায়েরের পর জানা যাবে।

বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান বি.কম বলেন তারা একে অপরের বন্ধু ছিল ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে আমি জানতে পেরেছি।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামে ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত : ১০:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০