০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

টেকনাফে ফের আরও এক মহিলা ডাক্তারের করোনা পজিটিভ

 কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় টেকনাফ উপজেলার ২৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়।এরমধ্যে এক জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।তিনি টেকনাফ হাসপাতালের কর্মরত মহিলা ডাক্তার।
সূত্রে জানা গেছে, টেকনাফে করোনা পজেটিভ পাওয়া ব্যক্তি একজন মহিলা ডাক্তার। তিনি একটি আন্তর্জাতিক বেসরকারী সংস্থার অধীনে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তার নাম তাসনুবা বলে জানা গেছে। বর্তমানে তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, করোনা পজেটিভ নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর আগেও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক মহিলা চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রসঙ্গত,করোনা সন্দেহে টেকনাফ উপজলা থেকে এ পর্যন্ত মোট ৩০০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে দুইজন নারী চিকিৎসকসহ ৫ জনের ফলাফল পজেটিভ এলেও বাকিদের সবার নেগেটিভ এসেছে।
বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

টেকনাফে ফের আরও এক মহিলা ডাক্তারের করোনা পজিটিভ

প্রকাশিত : ১০:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০