‘মানবতার কল্যানে বন্ধুত্বের বন্ধনে’ এই স্লোগান নিয়ে পটুয়াখালী জেলার সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক (এসএসসি) ২০০৩ ব্যাচের উদ্যোগে জেলার দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী পটুয়াখালী শহর ও এর আশপাশের এলাকায় এসব খাদ্য সামগ্রী পৌছে দেন (এসএসসি) ২০০৩ ব্যাচের পাশ করে বিভিন্ন জায়গায় কর্মরত ব্যক্তিরা।
এসএসসি -০৩ ব্যাচের ফেইসবুক ভিত্তিক সংগঠন জুবিলিয়ান ‘০৩ এন্ড ফ্রেন্ডস এর উদ্যোগে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে প্রায় ২০০ জন অসহায় মানুষদের মধ্যে গতরাতে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা হিসেবে উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়।
কর্মসূচীর উদ্যোক্তা মাকসুদুর রহমান জানান, পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের প্রভাবে উপার্জনহীন মানুষদের মধ্যে ধাপে ধাপে বিতরন করা হবে।
তিনি আরও বলেন, যেসকল পরিবার একজনের উপার্জনের উপর নির্ভর বা নিম্ন মধ্য বিত্ত পরিবার, যারা মানুষের কাছে চাইতে পারে না, তাদের বাসায় বাসায় পৌঁছে দেয়া হবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। সুবিধা প্রাপ্ত অনেক পরিবার জানিয়েছেন, এই খাদ্য সামগ্রী পেয়ে মধ্য বিত্ত পরিবার গুলোর কয়েকদিন সস্থিতে কাটবে।













