১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

অসহায় মানুষকে ত্রাণ দিলেন আওয়ামীলীগ নেতা পংকজ সাহা

করোনার এই বিপর্যয়ে নিজস্ব অর্থায়নে প্রায় ৮ শত অসহায়, দু:স্থ, দিনমজুর হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর গ্রামের আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা পংকজ সাহা।

শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন এবং মাগুরার সদর সহ বেশ কয়েকটি স্থানে তিনি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। কোন অনুষ্ঠানের আয়োজন করে নয়। বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল ও আলু। গত ২৯ মার্চ থেকে শুরু করে তিনি এই সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।

জানতে চাওয়া হলে পংকজ সাহা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় খেটেখাওয়া মানুষের জন্য যথাসাধ্য করে যাচ্ছেন। তার পরেও আমি সম্পূর্ন ব্যাক্তিগতভাবে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার ৮ টি ইউনয়নে হত-দরিদ্রদের জন্য সহায়তা প্রদান করেছি। আশা করি তারা বাড়িতে অবস্থান করবেন। এই বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত তিনি তার সহায়তা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন।

তৃনমূলের জনপ্রতিনিধি এবং স্থানীয় স্বাচ্ছাসেবীদের মাধ্যেমে তিনি ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। বাড়িতে বসে খাদ্য সামগ্রী পেয়ে শ্রীপুর সদর ইউনিয়নের বলাই বিশ্বাস, খোদেজা বেগম বলেন, বাড়িতে বসে পংকজ সাহার পাঠানো খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুবই খুশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি পংকজ সাহা করোনার এই মহামারিতে অসহায় মানুষেদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

অসহায় মানুষকে ত্রাণ দিলেন আওয়ামীলীগ নেতা পংকজ সাহা

প্রকাশিত : ০২:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০