০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

পুলিশে আক্রান্ত বেড়ে ৭৪১, কোয়ারেন্টিনে ১২৫০

সারাদেশে ৭৪১ জন পুলিশ সদস্য কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এর বাইরে ১ হাজার ২৫০ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে আছেন। আজ শনিবার পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের মোট আক্রান্তের মধ্যে ৩৫৬ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। এর বাইরে কোয়ারেন্টিনে ১ হাজার ২৫০ জন এবং আইসোলেশনে আছেন ৪ পুলিশ সদস্য। কভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ পুলিশ সদস্য। আর সুস্থ্য হয়েছেন ৫৭ জন।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও দিন-রাত কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বিদেশফেরতদের হাতে হোম কোয়ারেন্টিনে থাকার অমোচনীয় সিল লাগানো এবং পরবর্তী সময়ে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, এমনকি কভিড-১৯ আক্রান্ত মৃত ব্যক্তির মরদেহ পরিবহন থেকে সৎকারের কাজও পুলিশ সদস্যদের করতে হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিয়মিত দায়িত্ব তো রয়েছেই।

পর্যাপ্ত সুরক্ষা উপকরণ ছাড়া এসব করতে গিয়ে নিজের অজান্তে সংক্রমিত হয়ে পড়েছেন অনেক পুলিশ সদস্য।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

পুলিশে আক্রান্ত বেড়ে ৭৪১, কোয়ারেন্টিনে ১২৫০

প্রকাশিত : ০৬:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০