১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

কন্যার নাম জানালেন সাকিব

সাকিব আল হাসানের দ্বিতীয় কন্যা সন্তান পৃথিবীতে এসেছে ২৪ এপ্রিল। এক সপ্তাহ পর পরিবারের নতুন অতিথির নাম জানালেন এ ক্রিকেটার। ফেসবুক স্ট্যাটাসে সাকিব জানিয়েছেন কন্যার নাম এররাম হাসান, যার অর্থ জান্নাত।

‘২৪ এপ্রিল শুক্রবার প্রথম রমজানে ফজরের সময়ে আমাদের ঘরে এসেছে আরেকটি কন্যা। আল্লাহর আরেকটি উপহার। ওর নাম আমরা রেখেছি এররাম হাসান। মানে জান্নাত। কারণ ও সত্যিই এক টুকরো স্বর্গ, আলহামদুলিল্লাহ।’

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর তার স্ত্রী’র কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান অব্রি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কন্যার নাম জানালেন সাকিব

প্রকাশিত : ০৬:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০