করোনা ভাইরাসের কারনে সরকার কর্তৃক ত্রাণ কর্মসূচীর সুযোগ গ্রহন করে লালমনিরহাটের স্থানীয় কিছু অসাধু চক্র এলাকার নিরীহ লোকজনের কাছে ভোটার আইডি সংগ্রহ করে প্রতারণা করার অভিযোগ উঠেছে। বারংবার ভোটার আইডি সংগ্রহ করে ত্রাণ না দেওয়ার বিষয়ে প্রতিবাদ করায় পিতা পুত্রের কাছে মারধরের স্বীকার হয়েছে আইনুল হক নামে নিরীহ এক সবজী ব্যাবসায়ী।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার ১নং ফুলগাছ এলাকায়। এ ঘটনায় সম্প্রতি সদর থানায় অভিযোগ দায়ের করেন নিরীহ সবজী ব্যাবসায়ী আইনুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়,করোনা ভাইরাসের কারনে সরকার কর্তৃক ঘোষিত ত্রাণ কর্মসূচীর সুযোগ গ্রহন করিয়া কতিপয় স্থানীয় কাওছার, নাজমুল, সূর্য্য, আব্দুল জয়নাল নিরীহ লোকজনদের কাছে ভোটার আইডি সংগ্রহ করিয়া তাহাদের ত্রাণ না দিয়া প্রতারণা করিতে থাকে। গত ২২ এপ্রিল দুপুরে উক্ত এলাকার কাঠাল বাড়ী চওড়া মাঠে এলাকার লোকজনদের সহিত উল্লেখিত বিবাদীগণের ত্রাণের বিষয় লইয়া ঝগড়া বিবাদের সৃষ্টি হইলে বাদী উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্ঠা করে। ওই সময় বিবাদীগণ বাদীর উপর ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য উল্লেখিত বিবাদী আব্দুল জয়নাল তাহার বসতবাড়িতে বাদী আইনুল হককে মুঠোফোনে ডাকিয়া নিয়া যায়। ওই সময় উপস্থিত হইলে উল্লেখিত বিবাদীগণ বাদী আইনুল হককে হত্যার উদ্দেশ্য ডাং,মার করেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













