টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকা থেকে মালিক বিহীন ৫১ হাজার ৬৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (২ মে) দমদমিয়া বিওপির সদস্যরা নাফনদীর মোহনা থেকে এসব ইয়াবা উদ্ধার করে।
তবে এসময় কাউককে আটক করা সম্ভব হয়নি।এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
লে. কর্ণেল ফয়সাল হাসান খান বলেন,দমদমিয়া বিওপির সদস্যরা টহল দেয়ার সময় এসব ইয়াবা উদ্ধার করে।
ইয়াবাগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত জায়গায় পাওয়া যায়।ইয়াবার পরিমাণ ৫১ হাজার ৬৯৫ পিচ।যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লক্ষ ৮ হাজার ৫শ টাকা।পরবর্তী আইনি ব্যবস্থা শেষে ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলে জানান।
বিজনেস বাংলাদেশ / আতিক













