০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামের রাউজানে ঘরে রাখা যাচ্ছে না মানুষকে

জেলার রাউজানে ঘরে রাখা যাচ্ছে না সকল বয়সী মানুষকে। বিনা প্রয়োজনে ঘর থেকে অহেতুক বাহির হচ্ছেন লোকজন। আইন মানছে না অনেকে। এছাড়াও প্রতিদিন বাড়ছে ছোট-বড় গাড়ির সংখ্যাও।

এ অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার (২রা-মে) সকাল থেকে সেনাবাহিনীর কয়েকটি টহল বৃদ্ধি করেছে। জলিল নগর বাস ষ্টেশন ও মুন্সিরঘাটা এলাকায় লোক সমাগম এড়াতে কাজ করতে দেখা যাই সেনাবাহিনীকে।

অন্যদিকে চট্টগ্রাম-রাঙামাটি ব্যস্ত সড়কে জরুরী ও গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কোন লোক বা যানবাহন চলাচলে অনুমতি দেননি। সেনাবাহিনীর সদস্যরা যানবাহনে দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে বসার অপরাধে নানা ভাবে শাস্তি দিতে দেখা যায়। এছাড়া অকারণে ঘরের বাহিরে আসায় অনেক লোকজনকে ধাওয়া করে।

জানা যায়, দেশ করোনা পরিস্থিতিতে কঠিন সময় পাড় করছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে। এ অবস্থায় রাউজানকে লক ডাউন করেছ প্রশাসন। এই লক ডাউনের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বের হচ্ছে সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা কঠোর নজরদারী বাড়িয়ে মানুষকে ঘরে রাখার চেষ্টা করছে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামের রাউজানে ঘরে রাখা যাচ্ছে না মানুষকে

প্রকাশিত : ১০:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০