কক্সবাজারের উখিয়ায় করোনা সংক্রামণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় ১২’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উখিয়ায় রাজাপালং ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিনের নিজ অর্থায়নে দ্বিতীয় বারের মতন এ ত্রাণ বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন,রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
খাদ্য সামগ্রী বিতরণকালে সালাউদ্দিন মেম্বার বলেন, দেশের সার্বিক দিক বিবেচনায় আমি কর্মহীন ১২ শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের ব্যাবস্থা করি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তা দরিদ্রদের হাতে তুলে দিলাম আগামীতেও এই রকম কাজ অব্যহত থাকিবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজনেস বাংলাদেশ / আতিক













