মহামারি করোনাভাইরাসে মানুষ যখন অসহায় জিবন যাপন করে, ঘরে বন্ধি অবস্থায় রয়েছে, ঠিক তখনি অসহায় হতদরিদ্র মানুষের ধারে প্রান্তে গিয়ে দিয়েছেন খাদ্য সামগ্রী। সাবেক পৌর ছাএলীগ নেতা বর্তমান লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক মোঃ ইউনুছ হাওলাদার রুপম।
কোভিড১৯ বা করোনা ভাইরাস ক্লান্তিলগ্নে উপার্জন বন্ধ হয়ে যাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে এই নেতা। প্রতিটি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে আসছে। ইতোমধ্যে সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রায় ৫শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের খাদ্য উপহার দিয়েছেন রুপম হাওলাদার। একইভাবে পিকআপ ভ্যান করে পথে পথে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় এসব খাদ্য সহায়তা।যুবলীগ নেতা ইউনুছ হাওলাদার রুপম বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে কর্ম বন্ধ হয়ে যাওয়ায় ও উপাজর্ন বন্ধ হয়ে গেছে অনেক খেটেখাওয়া মানুষের ।
যারা চোখ লজ্জায় কিছুই বলতে পারেনা। এমতাবস্থায় আমার ক্ষুদ্র প্রয়াসে তাদের পাশে দাঁড়ানো চেষ্টা করছি। ইতোমধ্যে ৫শতাধিক পরিবারকে চাল ৫ কেজি, আলু ২ কেজি, চনাবুট ১ কেজি, বুটের ডাল ১কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি আধা কেজি সেমাই ১ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, মুড়ি আধা কেজি, আটা দুই কেজি, খাদ্য সহায়তা দিতে পেরেছি। আগামীতে আরো ৪শ পরিবারের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান এই প্রতিনিধিকে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













