নবাবগঞ্জে ধানক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া এক মেয়ে নবজাতকের দায়িত্ব নিয়েছেন ইউএনও মোছা. নাজমুন নাহার। শনিবার (২ মে) বিকেলে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজার এলাকায় একটি ধানক্ষেতে ওই নবজাতকে কুড়িয়ে পাওয়া যায়।
ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন উর রশিদ জানান, কবিরুল ইসলাম নামের এক যুবক ধানক্ষেতে গিয়ে জীবিত অবস্থায় ওই নবজাতককে দেখতে পান। সেখান থেকে ওই নবজাতককে নিয়ে ইউপি সদস্য হারুন উর রশিদের কাছে নিয়ে আসেন। ইউপি সদস্য হারুন উর রশিদ বিষয়টি উপজেলা ইউএনও নাজমুন নাহারকে অবহিত করেন।
ইউএনও নাজমুন নাহার জানান, নবাবজাতক উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। ওই নবাবজাতককে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে আসেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবার পর নবজাতককে নিয়ে নিজের কাছে নিয়ে আসেন। বৈধ অভিভাবক না পাওয়া গেলে তিনি মা হিসেবে নবজাতক মেয়েটিকে নিজের সন্তান হিসেবে গড়ে তুলবেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর













