০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

দাকোপে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

খুলনার দাকোপ উপজেলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের আদেশ অমান্য করে নালিশী জমির ওপর পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তবে আদেশ না মেনে ঘর নির্মাণের নির্দেশ দেন তিলডাঙা ইউপি চেয়ারম্যান রনজিৎ কুমার মণ্ডল।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার তিলডাঙা ইউনিয়নের গড়খালি গ্রামের মো. মহিদুল সানার ছেলে জাহিদ সানা ঘর নির্মাণের জায়গাটি তাঁর রেকার্ডীয় সম্পত্তি দাবি করে খুলনা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এতে অভিযুক্ত করা হয় গড়খালি গ্রামের নূরুজ্জামান সানার ছেলে ইসলাম সানা (৫৮), নজু সানা (৪৬), সাহেব আলী (৩২) ও মৃত. খোরশেদ সানার স্ত্রী ছবি বেগম (৩৩) নামের চারজন ব্যক্তিকে। আদালত অভিযোগ আমলে নিয়ে নালিশী জমির দখল ভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তাকে। সে অনুযায়ী পক্ষদ্বয়ের মধ্যে শান্তি ভঙের আশঙ্কা আছে মর্মে নালিশী জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নোটিশ দেন থানা পুলিশ। তবে আদেশ অমান্য করে নালিশী জমিতে পাকা ঘরের নির্মাণকাজ করেন ছবি বেগম নামের অভিযুক্ত নারী।
ঘর নির্মাণকাজের একজন শ্রমিক ফরিদ হোসেন। তিনি বলেন, সরকারের দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ওই গ্রামে ঘরটি নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, ঠিকাদারের মাধ্যমে প্রতিদিন তিনজন শ্রমিক মিলে নির্মাণকাজ করছি। দুদিনের মধ্যে ঘরটির সম্পূর্ণ কাজ শেষ হবে।
জানতে চাইলে ছবি বেগম জানান, পূর্বশত্রুতার জেরে মামলার বাদী জাহিদ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ এসে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দেন। কিছুদিন কাজ বন্ধ রাখার পরে ইউপি চেয়ারম্যানের নির্দেশে আবার নির্মাণকাজ শুরু করেছি। জমির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের জায়গা, এখানে আমি ঘর নির্মাণ করে
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

দাকোপে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

প্রকাশিত : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০