জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৩১১ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (চট্ট মেট্টো-ট-১১-৪৫২৯) জব্দ করেছে।
গত শনিবার (২রা মে) দিবাগত রাত দেড়টার দিকে সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী পূর্ব হাসানাবাদ সাকিনস্থ ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নোয়াখালী জেলার কবির হাট থানার ভাটিয়া গ্রামের মৃত সফিকুর রহমানের পুত্র মোঃ আরিফ (৩৫), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খাজানগর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ সুমন (২৫) ও একই থানার রাজবল্লভপুর (হাজী পাড়া) গ্রামের মৃত টুকু মিয়ার পুত্র মোঃ জাকির হোসেন (৩২)।
র্যাব -৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) মোঃ মাহ্মুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ৩১১ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে
গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পন্য পরিবহনের আড়ালে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ১১ হাজার টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে













