০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

টেকনাফের হোয়াইক্যংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের হাতে আব্দুলাহ(২৫) নামের সিএনজি চালক যুবক নিহত হয়েছে।
নিহত মোঃ আব্দুল্লাহ প্রকাশ বাবু হোয়াইক্যং মাঝের পাড়ার আব্দুল মোনাফের ছেলে।রবিবার ৩ মে সন্ধ্যার সময় ফরিদের (প্রকাশ ঘন ফরিদ) জামাই হেলাল(২৪) সহ ১০/১২ জন দুর্বৃত্তের এলোপাথাড়ি কুঠার ও বটির আঘাতে আব্দুল্লাহ নিহত হন।
নিহত আব্দুল্লাহর বড় ভাই খোকা বলেন, সন্ধ্যায় ইফতারের সময় ফরিদের জামাই হেলাল ইয়াবা সেবন করে বাড়ির সামনে মাতলামি করলে আব্দুল্লাহ বাঁধা প্রদান করে।ফলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে তর্কে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে হাতাহাতির মত অবস্থা হলে নিহতের বড় ভাই খোকা মীমাংসা করে দুজনকে আলাদা করে তাড়িয়ে দেন।ইফতারের ঠিক আগ মুহুর্তে হঠাৎ আসামী হেলাল ও ইয়াবা মমালার রবিউল আলম রবি সহ তার চাচাতো ভাই ও বউ,বউয়ের বড় বোনসহ অজ্ঞাত ১০/১২ জন তাদের উঠানে চিল্লানি শুরু করলে নিহত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় ঘটনা কি জানার জন্য।
ঘর থেকে বের হয়ে ঘটনা কি জানতে চাওয়ার আগে কুঠার ও বটি নিয়ে এলোপাথাড়ি কুপাতে থাকে আব্দুল্লাকে।প্রচুর হৈ চৈ ও চিল্লা চিল্লিতে পার্শ্ববর্তী ঘরের মানুষ বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।স্বজনরা সঙ্গে সঙ্গে আব্দুল্লাকে পালংখালীর একটি এনজিও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষনা করে।
অপরদিকে ঘটনাস্থল থেকে জনতার সহায়তায় হামলাকারীদে মধ্য থেকে হোয়াইক্যং উত্তরপাড়ার এলাকার সৈয়দ হোসাইন প্রকাশ মনু মিয়ার ছেলে মোঃ হোছেন (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নিজাম ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে প্রেরন করা হয়েছে এবং মামলার পক্রিয়াধীন চলছে।
বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

প্রকাশিত : ১২:৪৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০