চট্টগ্রামের ফটিকছড়িরর ২৭টি কওমী মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ লাখ ৪৫ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে।
জানা যায়, সারাদেশের ন্যায় ফটিকছড়ি’র ২৭টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য নিজ কল্যাণ তহবিল হতে ৪ লাখ ৪৫ হাজার টাকা অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নির্দেশে রোববার (৩ মে) বিকেলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক মনোনীত মাদ্রাসার প্রধানদের হাতে তুলে দেন ফটিকছড়ি উপজলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাসহ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রসার শিক্ষকবৃন্দ।
বিজনেস বাংলাদেশ / আতিক













