টেকনাফ গহীন পাহাড়ে স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাতদের ধরতে রুদ্ধশ্বাস অভিযানে নেমেছে পুলিশ। রবিবার বিকালে টেকনাফ মডেল থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একাধিক টীম অভিযানে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার, কানজর পাড়া ও বাহার ছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি পয়েন্ট দিয়ে পুলিশের টীমগুলো পাহাড়ে ঢুকে।অভিযানে পুলিশ ছাড়াও এলাকার শতশত যুবক অংশ নেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে দশটায়ও অভিযানে যাওয়া পুলিশের টীম গুলো ফিরে আসেনি।সাধারণ মানুষের ধারণা, হাকিম ডাকাত সহ তার সহযোগী রোহিঙ্গা ডাকাতদের ধরতে পুলিশের অভিযান রাতেও অব্যাহত থাকবে। এই দিকে ডাকাতদের আস্তানায় পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য যে, গত ২৮ এপ্রিল মঙ্গলবার অনুমানিক রাত ৯ঃ০০টার দিকে সশস্ত্র রোহিঙ্গা হাকিম ডাকাতের দল ৬ জন যুবক কৃষককে শস্য পাহাড়া দেওয়া অবস্থায় ক্ষেত-খামার থেকে অপহরণ করে।পরে এক বস্তা চালসহ অন্যান্য জিনিসের বদলে ৩ জনকে ছেড়ে দিলেও অপর ৩ জনকে মুক্তিপণ আদায়ের জন্য তাদের কাছে জিম্মি করে রাখে।
দু দিন পর ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে আকতার উল্লাহ (২৮) নামে কৃষককে গুলি করে হত্যা করে।বাকি দুজনকে ২০ লাখ মুক্তিপণের দাবিতে এখনও পর্যন্ত আটকে রাখে হাকিম ডাকাতের দল।
বিজনেস বাংলাদেশ / আতিক













