০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নোয়াখালীতে ২ ফার্মেসি কর্মচারীর করোনা শনাক্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে করোনায় আক্রান্ত হয়েছেন ওষুধ ফার্মেসির দুই কর্মচারী। এদের বয়স ৩৫ ও ৩৮ বছর। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬জনে।

এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৮ জন, সদরে ২ জন, সোনাইমুড়ীতে ২ জন, হাতিয়ায় ২ জন, সেনবাগে ১ জন ও কবিরহাটে ১ জন রোগী রয়েছেন। মারা গেছেন সোনাইমুড়ীতে এক ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রি।

সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ২৬এপ্রিল চৌমুহনী বাজারে দুই ফার্মেসি কর্মচারীসহ মোট ৫জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তাদের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছিল। ফার্মেসির দুই জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বাকী ৩ জনের রিপোর্ট নেগেটিভ আসছে।

তিনি জানান, শনাক্ত হওয়া ব্যাক্তিগণ একই ওষুধ ফার্মেসিতে কাজ করতেন। কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন তারা। স্বাস্থ্য কমপ্লেক্সে এনে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে একজন বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ও অন্যজন সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। তাদের সংস্পর্শে  আসা ফার্মেসির অন্য কর্মচারীদেরও নমুনা সংগ্রহ করা হবে। তাদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

নোয়াখালীতে ২ ফার্মেসি কর্মচারীর করোনা শনাক্ত

প্রকাশিত : ০৪:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০