কুমিল্লায় প্রথম একজন প্রবাসীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। আক্রন্ত প্রবাসী কয়েক মাস আগে মালদ্বীপ তার বাড়ি নগরীর রাজগঞ্জের রাজবাড়ি পুকুরের দক্ষিণ পাড়ে ফেরেন। এ নিয়ে জেলায় ৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার ডেপুটি সিভিল সার্জন শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন সূত্রে জানায়, এ পর্যন্ত জেলার ২২৫২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে আসা ১৫৬৯ জনের রিপোর্টরে মধ্যে করোনা পজেটিভ এসেছে ৯৩ জনের। সুস্থ হয়েছেন ২৪জন। মৃত্যু হয়েছে চারজনের।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া জাফরিন জানান,আক্রান্ত প্রবাসীর বাস ভবনটি লকডাউন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর













