০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামে ইসলামমিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আমরা বিশ্বময় এক মহা সঙ্কটের মুখোমুখি অবস্থান করছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্বেই অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে।

জীবন বাঁচাতে লকডাউনের ফলে মধ্যম ও নিম্ন আয়ের লোকগুলো দিশেহারা হয়ে পড়ছে। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট পরিলক্ষিত হচ্ছে। মধ্যবিত্তরাও আছে চরম সংকটে।

লোক লজ্জায় না পারছে বলতে না পারছে কিছু করে খেতে। তাই বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গুনছে, কেউ তাদের সাহার্যার্থে এগিয়ে আসছে কিনা। তাই মানবিক বিপর্যয় ঠেকাতে সরকারের পাশাপাশি সমাজে কর্পোরেট হাউস সহ বিত্তবানরা এগিয়ে আসলে সংকট মোকাবেলা সহজতর হবে।

মেয়র বলেন, এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। মানুষই হচ্ছে মানবতার মুক্তির দূত, আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) মানব সেবার জন্য আরবের যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল।

দরিদ্র ও দুস্থদের সহায়তা করেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে। মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন চূড়ান্ত পর্যায়ের। তাঁরই দীক্ষায় একে অপরের কল্যাণকামীতা ও বিপদে-আপদে একে অন্যের পাশে থাকা ও সহযোগিতার হাতকে সম্প্রসারণ করাই আমাদের মূল লক্ষ্য।

এই দূর্যোগপূর্ন মূহুর্তে চট্টগ্রাম বন্দর উইন্সম্যান(ক্রেন অপারেটর) কল্যাণ বহুমুখি সমবায় সমিতির সদস্যরা ১ দিনের কর্ম মজুরী দিয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসে যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে তা অবশ্যই প্রশংসনীয় ও অনুকরনীয়।

আজ বিকেলে নগরীর টাইগারপাস্থ চসিক নগরবভনের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৪ শত ৮৮জন শিক্ষকদের মাঝে ভোগ্যপন্য উপহার তুলে দেওয়ার সময় মেয়র এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান, বন্দর ডবলমুরিং থানার সিনিয়র ফিল্ড সুপারভাইজার জয়নাল আবেদীন, চট্টগ্রাম বন্দর উইন্সম্যান(ক্রেন অপারেটর) কল্যাণ বহুমুখি সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ বেলাল, সাধারণ সম্পাদক মো. নাসির উল্লাহ, সহ সভাপতি মো. আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম বিপ্লব, অর্থ সম্পাদক নুরুল আলম, সহ অর্থ সম্পাদক মো.সিরাজ, সাবেক সভাপতি ও বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারীলীগ সিবিএ এর সহ সভাপতি মো. হুমায়ুন, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুমন, সাবেক সহ সভাপতি মোহাম্মদ সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামে ইসলামমিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১০:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০