চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষকবৃন্দের একদিনের বেতন এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী এবং ক্যাম্পাসস্থ অসচ্ছল ব্যক্তি/পরিবারের কল্যাণে দান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে চলমান দুঃসহ পরিস্থিতিতে তাদের পাশে থাকার নিমিত্তে এই উদ্যোগ নিয়েছে চুয়েট শিক্ষক সমিতি (CUETTA)।
সমিতির সাধারন সদস্যবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় এই মানবিক সহায়তা সংশ্লিষ্টদের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে তালিকা প্রণয়ণসহ অন্যান্য কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এদিকে এই মহতী উদ্যোগের জন্য চুয়েট শিক্ষক সমিতির সম্মানিত সকল সদস্যগণকে সাধুবাদ জানিয়েছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এছাড়া এই পদক্ষেপের প্রতি একাত্মতা প্রকাশ করে এগিয়ে আসায় সমিতির সম্মানিত সকল সদস্যগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক ও সাধারণ সম্পাদক ড. মোঃ সানাউল রাব্বী।













