০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১৩

চট্টগ্রামে এই প্রথম সর্বোচ্চ সংখ্যাক করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে। চট্টগ্রামের দুটি ল্যাবে পরীক্ষার পর রোববার রাতে জানানো হয় ১৩ জনের শরীরে করোনাভাইরাস রয়েছে। এদের মধ্যে দুইজন পুলিশ, একজন চিকিৎসক রয়েছেন। এছাড়া গত ১ মে মারা যাওয়া একজনের রিপোর্টও পজিটিভ এসেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে করোনাভাইরাস (কোভিড-১৯) ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। তার মধ্যে চট্টগ্রাম জেলার পাচঁজন। বাকি দুইজন নোয়াখালী জেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে করোনাভাইরাস (কোভিড-১৯) ৮৩ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের পজিটিভ রিপোর্ট আসে। তারা সকলেই চট্টগ্রাম জেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি নয়াদিগন্তকে জানান, রোববার সিভাসুতে ৮৩টি নমুনার মধ্যে ৮টি পজিটিভ রিপোর্ট আসে। তারা সবাই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এরা হলেন- পাঁচলাইশ একজন চিকিৎসক, দামপাড়া পুলিশ লাইন ২ জন, পাহাড়তলী সরাই পাড়া ১ জন, রিয়াজুদ্দিন বাজার, চৈতন্য গলি ১ জন, গোসাইলডাঙ্গা ১ জন, বহদ্দার হাট এক কিলোমিটার ২ জন।
এছাড়া বিআইটিআইডি এর ১৮৩ নমুনার মধ্যে ৭টি পজিটিভ রিপোর্ট আসে। তার মধ্যে ২ জন নোয়াখালী জেলার। চট্টগ্রামের ৫ জন হলেন, দামপাড়া পুলিশ লাইন ১ জন, চান্দগাঁও থানার মোহরা আলম খান চৌধুরী বাড়ির বজল আহমেদ চৌধুরীর ছেলে নুরুল আবছার (৫৫), সাতকানিয়া উপজেলার ঢেমশা,সিটুয়া পাড়া পুরুষ বয়স (৪৫), পাহাড়তলী পুরুষ বয়স (৩৫), বিআইটিআইডিতে ১ জন। এদের মধ্যে মোহরার নুরুল আলম চৌধুরী গত ১ মে মারা গেছেন। এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ জনে দাঁড়িয়েছে।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১৩

প্রকাশিত : ১২:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০