চট্টগ্রামের বিভিন্ন উপজেলা যদিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এখনো করোনা আতঙ্কে মধ্যেও এখনো রাউজান উপজেলা এই ভাইরাস থেকে মুক্ত রয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা প্রশাসন ভাইরাস প্রতিরোধে সব ধরণের সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।
শুরু থেকে বিদেশ ফেরত সবাইকে কোয়ারেন্টাইন রাখতে সক্ষম হয়েছে। প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি লোকসমাগম এড়াতে কাজ করছে পুলিশের ও সেনাবাহিনী। এছাড়া করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে চলছে সচেতনতা ও সর্তকতা মূলক নানা প্রচারণা।
গত ২২ এপ্রিল রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর জন্য ২০ বেডের আইসোলেশন কর্ণার প্রস্তুত করা হয়। রাউজানে প্রথমে ধাপে ৬ জনের করোনা সন্দেহে নমুনা পরিক্ষা করা হলে সবার নেগেটিভ মিলে।
পরে আরও ৮ জনকে পরিক্ষা করা হলে তাঁরাও করোনা কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত কোন করোনা রোগী পাওয়া না যাওয়াতে রাউজান উপজেলা করোনা মুক্ত বলা যেতে পারে।
তবে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বলা হয়েছে যাদের সর্দি-কাশিতে আক্রান্ত ও অন্যান রোগে আক্রান্ত হয়েছে তাঁদের বেশি করে পরিক্ষা করে নিতে বলা হয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল আলম দীন জানান, উপজেলায় এখন পযন্ত মোট ১৪ জনকে নমুনা পরিক্ষা করা হলে সবার মধ্যে করোনাভাইরাসের পাওয়া যায়নি সবার নেগেটিভ এসেছে। তিনি আরোও বলেন গত রবিবার পযন্ত ১৪ জনের রিপোর্ট মিলেছে।
এছাড়া আর কয়েকটি
নমুনা সংগ্রহ করে কীট পরিক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে তা সোমবার রাতে ফলাফল নিশ্চিত করতে পারবেন বলে তিনি জানান। তবে তিনি নিশ্চিত করে বলেছেন রাউজান উপজেলা এখনো করোনাভাইরাস মুক্ত আছে।













