০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

কৃষকের পাকা ধান কেটে দিলেন শাহ পরীর দ্বীপ ছাত্রলীগ

চলতি মৌসুমে সারা দেশে ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না।

এ অবস্থায় টেকনাফ উপজেলা ছাত্রলীগের নির্দেশে কৃষকের লোকসান কমানোর জন্য তাদের পাশে এসে দাঁড়িয়ে রোজা রেখে ধান কেটে দিয়েছেন শাহ পরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার দিনভর সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের উত্তর পাড়া গ্রামে উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুল বাসেদ ও সাদেকুল আমিনের উপস্থিতিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজ উল্লাহ ও সম্পাদক মোঃ শরীফের নেতৃত্বে কৃষকের ৮০ শতক জমিতে ধান কেটে দেয়া হয়। এসময় সাবেক ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাইফুল্লাহ রেজাসহ আরও ২০ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন।

স্থানীয় লোকজন ছাত্রলীগের ব্যতিক্রমী এমন কাজে প্রশংসা করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এক দিকে করোনাভাইরাস অন্যদিকে শ্রমিক সংকটসহ কৃষি মজুরি আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পাকা ধান নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা। ফলে কৃষকরা শ্রমিক জোগার করতে দিশাহারা হয়ে পড়ায় ফসলের পাকা ধান নষ্ট হতে চলেছে। এ অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকার দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে।

উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল বাসেদ বলেন, মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। যে সকল দরিদ্র কৃষক জমির ধান কাটতে পারবে না তাদের ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করা হবে।

কৃষক শামসুল আলম বলেন, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হতে চলছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটার সাহায্য করেছে তা কখনো ভুলবার নয়।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

কৃষকের পাকা ধান কেটে দিলেন শাহ পরীর দ্বীপ ছাত্রলীগ

প্রকাশিত : ১২:৫০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০