চট্টগ্রামের রাউজানের জব্দ করে পুড়িয়ে ফেলা হল নকল ঘি ও মেয়াদ উর্ত্তীণ ঔষধপত্র। (৪-মে) সোমবার দুপুরে উপজেলার গহিরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হলে এসব নকল ও মেয়াদ উর্ত্তীণ পণ্য গুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি মুদির দোকান ও দুইটি ঔষধের দোকান থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করে পুড়িয়ে ফেলা হয় নকল ঘি ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ। ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান নির্বাহী অফিসার।













