১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে আরও ৪ জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ২জন রামগঞ্জের, রায়পুর ও কমলনগরের একজন করে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে জেলার রায়পুর উপজেলাতে সোমবারই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আক্রান্ত ১৩ বছরের ওই কিশোর ও তার আশপাশের কয়েকটি বাড়ি তাৎক্ষণিক লকডাউন করে উপজেলা প্রশাসন।

এনিয়ে লক্ষ্মীপুরের করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে ৪৮ জন। এদের মধ্যে একজন ঢাকা থেকে লক্ষ্মীপুরে আগত, একজন শনাক্ত হওয়ার আগেই মারা যায় এবং ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ৪৮ জনের মধ্যে জেলার রামগঞ্জে শনাক্ত হয়েছে ১৮ জন, সদরে ১৭ জন, কমলনগরে ছয়জন, রামগতিতে ছয়জন এবং রায়পুরে একজন।

জানা গেছে, জেলায় ৫৮ জন লোকের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষা করা হলে এ চার জনের দেহে করোনা শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডা, আবদুল গাফফার  বিজনেস বাংলাদেশ  জেলা সংবাদদাতাকে জানান, আক্রান্ত ব্যক্তিদের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া তাদের বাড়ি ও আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। তিনি আরও বলেন, জেলায় মোট সংগৃহীত নমুনার সংখ্যা ১২৫০ জন। ফলাফল পাওয়া গেছে ১০৭৬ জনের এখনো বাকী রয়েছে ১৭৩ জনের নমুনার ফলাফল।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ

লক্ষ্মীপুরে আরও ৪ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০