চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল কবির কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানবতা বিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনের একমামলায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল কবিরের, বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের সোবহানবাগে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গত শুক্রবার সন্ধ্যা সাতটা,দশ মিনিটে সাঈদীর মুক্তি চেয়ে ফেসবকুকে একটি পোস্ট দেন নুরুল কবির।
এ ঘটনার পরপর প্রথমে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শিহাব উদদীন ফেইসবুকে তার ওয়াল থেকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানানোর পর কয়েক ঘন্টার মধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা সীতাকুন্ডর ছাত্রলীগ নেতাদের ফেইসবুক ওয়াল জুড়ে অধ্যক্ষের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
অনেকেই অধ্যক্ষকে গ্রেপ্তারের দাবি জানান। সমালোচনার মুখে ওই অধ্যক্ষ তাঁর পোস্টটি সরিয়ে ফেলেন। পুলিশ জানিয়েছে, গতকাল অধ্যক্ষ নুরুল কবিরকে আসামি করে বারৈয়ারঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর আগে ২০১৫ সালে নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়। সব কটি মামলায় তিনি জামিনে আছেন।
এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ শিহাব উদদীন বলেন যুবাইদিয়া মাদ্রাসা শতভাগ এমপিওভুক্ত একটি প্রতিষ্ঠান, এর প্রধান হয়ে সরকারের সকল সুবিধা ভোগ করে সর্বোচ্চ আদালতে যাবতজ্জীবন দন্ডিত ব্যক্তির মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন এই জঘন্য অপরাধের কারনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অধ্যক্ষ নুরুল কবিরের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মামলা নং ০৩/২০২০, আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।













