১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী করোনা আক্রান্ত

এবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত অফিস সহকারীকে তার বাড়িতে পাটিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মচারীদের নমুনা ঢাকায় পাঠানোর পর মঙ্গলবার আসা ফলাফলে জানা গেছে একজন অফিস সহকারী করোনায় আক্রান্ত। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঙ্গলবার বেলা ২টায় বিষয়টি নিশ্চিত করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাসব্যাপী এ কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও অফিস কর্মচারীরা ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করছেন। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে একজন অফিস সহকারী করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলাফল পাওয়ার পর তাকে তার বাড়ি মাধবপুরে পাঠিয়ে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আর পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী করোনা আক্রান্ত

প্রকাশিত : ০৩:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০