করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় এ বছর বোরো ফলন সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তার উপর রয়েছে বৈরী আবহাওয়ার শঙ্কা। তবে সংকটময় সময়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের উদ্যোগে এক ঝাকঁ তরুন উধ্যমী ছাত্রলীগের কর্মী বাহিনী নিয়ে উপজেলার উথুরা ইউনিয়নের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র কৃষক মোঃ শহীদ মিয়ায় ৪০শতাংশ জমির ধান কেটে, বাড়ীতে পৌছিয়ে মাড়াই করে দিলেন। এতে সহযোগিতা করেন উথুরা ইউনিয়নের ছাএলীগের নেতাকর্মীরা। কৃষক মোঃশহিদ জানান, আমি মানুষের বাড়ীতে কাজ করে নিজের সংসার চালাই। নিজের পরিবারের বছরের চাল সংগ্রহের জন্য এই জমি টুকু আবাদ করি।
কিন্তু শ্রমিক সংকট ও আমার কাছে টাকা না থাকায় ক্ষেতের ধান কাটতে পারছি না। এ সংবাদ সজীব ভাই কারও মাধ্যমে জানতে পারেন এবং নিজে এসে তার নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে দিলেন।

এতে আমার অনেক উপকার হয়ছে। আল্লার কাছে তাঁর জন্য দোয়া করি। ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব জানান, ‘করোনা পরিস্থিতির কারণে দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায়ার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকেরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বাংলার দুঃখী–অসহায় মানুষের শেষ ঠিকানা কৃষিবান্ধব নেত্রী, দেশ রত্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি। এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।মানবতার পাশে ছাত্রলীগ। এই স্লোগান কে সামনে রেখে, কেন্দ্রীয় ছাত্রলীগরে নির্দেশনায় আমরা কাজ করছি ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















