কুমিল্লার মুরাদনগরে করোনার প্রাদুর্ভাবে গৃহ বন্দি হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে সবুজ শাক সবজি বিতরণ করে উপজেলা যুবলীগ।
মঙ্গলবার সকালে উপজেলা যুবলীগের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের কথা চিন্তা করে উপজেলা সদরের থানা সড়কে ফ্রি সবজি বাজারের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএর নির্দেশনায় ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন এর তত্বাবধানে প্রায় তিনশত কর্মহীন মানুষের মাঝে আলু-টমেটো-মিষ্টিকুমড়া-লাউ-পুইশাক-চিচিঙ্গা- করলা-ডিম ফ্রি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য ওমর ফারুক দেলোয়ার, জামাল হোসেন, জাহাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বাবু, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জয়নাল সরকার, মুরাদনগর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,সহ-সভাপতি রকিবুল শামিম, ধামঘর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোর্শেদ কামাল রাব্বি, জাহাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিক তুহিন সহ যুবলীগের সকল নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













