নগরীর বাকলিয়া থেকে ২৪ হাজার ইয়াবাসহ মো. আয়ার (২১) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল।
গত সোমবার (৪ মে) বিকাল ৫ টায় শাহ আমানত শাহ সেতুর (নতুন ব্রীজ) সংযোগ সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে কক্সবাজার জেলার নতুন বাহারছড়া গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল এর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন আমার সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক লোকাশীষ চাকমা, মো: সিরাজুল ইসলাম,সহকারী উপ-পরিদর্শক আবু সাঈদ ভূঞা, সিপাই- মো.নজরুল ইসলাম, মো: তৌহিদুল ইসলাম এবং গাড়ি চালক মো. আসুক মিয়ার সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে চান্দগাঁও থানাধীন শাহ আমানত শাহ সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীয় অপরাধ স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন সে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক চান্দগাঁও সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।













