প্রিয় মানুষগুলোর তালিকা থেকে খসে পড়লো আরো একটি জীবন, সকলের মায়ার বাধন ছিন্ন করে আজ মঙ্গলবার ( ৫ মে) সকালে না ফেরার দেশে চলে গেলেন প্রবীন সাংবাদিক খুরশিদ আলম বশির । ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল(৬৯) বছর।
সকাল ৭ টায় নগরীর আছাদগঞ্জের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ পুত্র ১ কণ্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নিহতের ৩য় পুত্র সাম্মীর আলম আরজু এই তথ্য নিশ্চিত করে বলেন দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আজ সকালে তিনি ইহ জগতের মায়া ছেড়ে পাড়ি জমান নাফেরার দেশে।
বাদে যোহর বদর শাহ (রঃ) এর মাজার প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে ওখানেই সামাজিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। তার এই মৃত্যুতে আমি ব্যক্তিগত ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পরিবারেরর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি দৈনিক আজাদসহ একাধিক জাতিয় পত্রিকায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রামের লোকাল দৈনিক বায়েজিদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন, তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)র সদস্যও ছিলেন। চলার পথে তিনি খুব সাধারন ও সৎ জীবন যাপন করেছেন।













