জেলার হাটহাজারীতে মাদকসহ ৭জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার (৪ মে) দিবাগত রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃক মাদক বিরোধী চিরুনী অভিযানে উপজেলা বিভিন্ন ইউনিয়ন হতে ৭জনকে আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ছিপাতলী ইউনিয়নের মোঃ আবু তৈয়ব প্রকাশ নিপুন (২২), মোঃ সালাউদ্দিন (২৫) ও মোঃ সাইফুল প্রকাশ মনিরকে (২৫) হাটহাজারীর দক্ষিন গুমান মর্দ্দন জিলানী বাজার সংলগ্ন বোয়ালিয়া ব্রিজ এলাকা থেকে ৮৮ টি ইয়াবাসহ এসআই মোঃ সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স সোমবার (৪ মে) রাতে আটক করেন।
এর মধ্যে মোঃ আবু তৈয়ব নিপুনের কাছ থেকে ৩৩ মোঃ সালাউদ্দিনের কাছ থেকে ২৪ ও মোঃ সাইফুল মনিরের কাছ থেকে ২৩ পিসসহ মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসআই সেলিম বাদি হয়ে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহী কলোনী মোঃ নাছির (২৮), মোঃ মঈনুল হক হাসানকে (৪২), ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোভা কলোনীর মোঃ মহিউদ্দিনকে (২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সমাজ বিজ্ঞান অনুষদের পিছনে টেলিটক পাহাড়ের উত্তর পশ্চিম পার্শের পরিত্যক্ত ঝুপড়ি ঘর থেকে সোমবার বিকেলে ৪৪ পিস ইয়াবাসহ এসআই নিমাই চন্দ্র পাল ও সঙ্গীয় ফোর্সসহ আটক করেন। এই ঘটনায় তিনি বাদি হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন।
ফতেপুর ইউনিয়নের মোঃ ইসমাইল হোসেন প্রকাশ বাবুকে (১৯) সোমবার দিবাগত রাতে এসআই প্রদীপ চন্দ্র দে ফতেপুর ইউপিস্থ আলাউল পাড়া জেবল সওদাগরের বাড়ীর সামনে থেকে ৫টি ফেন্সিডিলের বোতলসহ আটক করেন। এ ঘটনায় এসআই প্রদীপ চন্দ্র দে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত আসামীদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।













