জেলার তাহিরপুর উপজেলায় এই প্রথমবার মঙ্গলবার ( ৫ মে) ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে এই উপজেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলে আজ দুপুরে তাহিরপুর উপজেলা ইউএইচও বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএইচও জানান, করোনা পজেটিভদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। নারীদের মধ্যে দুইজনের বয়স ৩০ বছর করে অন্যজনের বয়স ১৮ বছর। আর পুরুষদের বয়স ৪৫, ৩৫ ও ১৬ বছর।
এদের সবাই উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা। সম্প্রতি তারা ঢাকা ও গাজীপুর থেকে এসেছেন বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্র জানায়, গতকাল সোমবার সন্দেহভাজন ৭ জন করোনা রোগীর নমুনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
এদের করোনা পরীক্ষায় ৬ জনের পজেটিভ আসে। তবে এর আগে উপজেলায় আরো ৪০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হলেও সবগুলো ছিল নেগেটিভ। এ কারণে তাহিরপুর উপজেলাকে মনে করা হতো করোনামুক্ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন এই প্রথম উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।













