চট্টগ্রামের রাউজানে তিন শতাধিক আনসার ভিডিপিকে প্রধানমন্ত্রীর প্রদত্ত খাদ্য সহায়তা দেয়া হয়েছে। (৫-মে) মঙ্গলবার সকালে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয় উপজেলা পরিষদ মাঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াব, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজসহটেলি কনফারেন্সে ফজলে করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় সব শ্রেণী পেশার মানুষের জন্য চিন্তা করেন। তিনি বলেন আনসার ভিডিপি গ্রাম সুরক্ষায় সবসময় কাজ করেন।













