০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

রাউজানে বিতান বড়ুয়া হত্যার প্রধান আসামী আটক- বিদেশী পিস্তল ও কার্তুজ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে হালদার ডিম সংগ্রকারী বিতান বড়ুয়াকে গুলি করে হত্যার প্রধান আসামী রাহুল বড়ুয়াকে (৪০) একজনকে আটক করেছে পুলিশ। গত (৪- মে) সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার কুমিল্লার টিলা এলাকার একটি বাগানে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে পুলিশ আটক করে।

ঐদিন তাকে নিয়ে পুলিশ হত্যাককান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে নামে। খুনির তথ্য মতে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে রহুলপুর গ্রামের খালের পাড়ে রাখা একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগজিন উদ্ধার করে। এর আগে ২৬ এপ্রিল বিতানকে গুলি করে হত্যার কাজে ব্যবহৃত ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে ছিল পুলিশ।

এদিকে ৫ মে মঙ্গলবার আসামীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম জানান, বিতান বড়ুয়া হত্যাকান্ডের পর আসামীদের আটকের জন্য গত এক সাপ্তাহ বিভিন্ন জেলা, উপজেলা ও নগরে অভিযান পরিচালনা করছে পুলিশ। পরে বিশেষ টেকনোলোজি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় হত্যায় জড়িত রাহুল বড়ুয়া খাগড়াছড়িতে আছে।

এরপর খাগড়াছড়িতে থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন, এসআই টুটুন মজুমদার ও এসআই ইব্রাহিমের নেতৃত্বে খাগড়াছড়ি ও রাউজানের একটি পুলিশ টিম তাকে আটক করতে সক্ষম হয়। তিনি জানান, রাহুল বড়ুয়া বিতানকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে। তবে পিস্তল ও কার্তুজ সরবরাহকারীর নাম বিজ্ঞ আদালতে বলবেন বলে জানিয়েছেন।

ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

রাউজানে বিতান বড়ুয়া হত্যার প্রধান আসামী আটক- বিদেশী পিস্তল ও কার্তুজ উদ্ধার

প্রকাশিত : ০৪:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০