১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গাজীপুর জেলা প্রশাসককে করোনা ভাইরাস সুরক্ষা উপকরণ হস্তান্তর

 করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে অসহায় শ্রমজীবী মানুষের মাঝে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিসিআই) এবং এনহুই লাভ চারিটি ফাউন্ডেশন এর উদ্যোগে আজ গাজীপুর জেলা প্রশাসককে করোনা ভাইরাস সুরক্ষা উপকরণ হস্তান্তর করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এসব উপকরণ গ্রহণ করেন।
গাজীপুর এলাকার দুই হাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব মাস্ক, হ্যান্ড সানিটাইজার, অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন  শ্রীপুর পৌরসভার মেয়র মো: আনিছুর রহমান, গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর থান্দার কামরুজ্জামান, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মৃধা, বিসিসিসিআইয়ের পরিচালক সৈয়দ আমিনুল কবির উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

গাজীপুর জেলা প্রশাসককে করোনা ভাইরাস সুরক্ষা উপকরণ হস্তান্তর

প্রকাশিত : ০৯:২৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০